মুজুর হুজুর এক রবে
মুজুর হুজুর এক রবে সেন্টু রঞ্জন চক্রবর্তী (আগরতলা ২৫/১০/২০২১ ) কৃষক কাঁদিয়া কহে বিনীত চিত্তে, আমি কি শুধুই ফসল ফলাবো অংশ কি নাই কোনো বিত্তে ? জমির মালিক ইসৎ হাসিলেন বলিলেন কিযে বলিস তুই, আমার জমি আমারই ফসল আমরই হবে ভুঁই ? কৃষক আবারো বিনীত হইয়া কহিলেন তাই যদি হয়, কালকে থেকে মাঠে যাবোনাকো কপালে যাহাই রয় | মালিক একটু থামিলেন বটে ভাবিলেন বেটা কিযে আজ বলে, মালিকের কথা উপেক্ষার ফল বুঝাবো তাহলে ! কৃষক বলিলো তবে যাই হুজুর মুজুর ভাবিলেন ভুলে, আমিও একটু দেখিবার বাকি কি করে আপনার চলে | আমার পাওনা আমি যদি পাই আমারই হিসাব মতো, তাহলেই চলিবে না হয় বন্ধ আজ থেকে অবিরত | ভীষণ বিপদ আসন্ন বুঝিয়া হুজুর বলিলেন তোমার কথাই ঠিক, আজ হতে তুমি ন্যাহ্য পাবে হবেনাতো এদিক ওদিক | খানিকটা ভাবিয়া কৃষক কহিলেন অন্যথা যদিগো হবে, আপনার বৃত্ত আপনিই সামলাবেন অমনি পরিয়া রবে | সেই খবর বাতাসে ভাসিয়া লাগিলো সবার কানে, মুজুর হুজুর এক রবে তবে আজ হতে তফাৎ রবেনা কোনোখানে |