একটি আলোচনা
##আলোচনা / সমালোচনা :---
সেন্টু চক্রবর্তী পশ্চিম বঙ্গের একজন কবি। তাঁর কবিতার সাথে ইতোপূর্বে আমার বিশেষ পরিচিতি
ছিল না। হঠাৎ একটি সাহিত্য গ্রুপের ওয়াল থেকে
তাঁর এই কবিতাটি হাতে এলো।
"'বড় বিষজ্বালা এই মনে'"-- কবিতাটি পাঠ কালে
পাঠক নিবিষ্ট ভাবে একেবারে কবিতার গভীরে
চলে যান। কবিতার ভাব এবং ভাষাই টেনে নিয়ে
যায়-- যেন যেতেই হবে গভীরে।
কী একটা মোহাবিষ্টতা আছে কবির কাব্য ভাষায়।
সমাজের প্রচলিত হয়ে আসা অন্যায় , অসত্যের বিরুদ্ধে কবির লেখনী সোচ্চার হতে দেখা যায়- অত্যন্ত
বলিষ্ঠ ভাবে।
এখানে তাঁর কোনো আড়ষ্টতা নেই, জড়তা নেই।
কবি সব জাল ছিন্ন করতে চান।
কবির কাব্য নির্মাণে ,, বিদ্রোহের সুরে নজরুলের
প্রভাব বেশ সুস্পষ্ট।
কবিতার শিরোনাম আকৃষ্ট করে তোলে-- বোধহয়
এ কিছু বলতে চায়।
"' আমার বুকে আগ্নেয়গিরি ঘুমায়
বড় বিষজ্বালা এই মনে"'
-- এমনি অগ্নিবীণা সম ভাষার স্ফুলিঙ্গে কবির প্রতিবাদী
ভাষার শুরু ।
কবি কারো কাছে করুণা চান না।কারণ তাঁর আছে
একরাশ ঘৃণার বারূদ।
এই ঘৃণার বারূদ দিয়ে তিনি পুড়িয়ে ফেলতে
চান অত্যাচার, অনাচারের আশ্রয়কেন্দ্র।
মুক্ত করে দিতে চান জগতের নিপীড়িত,, ভাগ্যহতদেরকে।
"' যে শিশুর চিৎকারে
পৃথিবী ও কাঁদে
----------- এমন সমাজের বুকে লাথি মারি আমি'"
কী আবেগময় অনুভূতি,, আর প্রতিবাদের ভাষা!
------- বদরুদ্দোজা চৌধুরী
বাংলাদেশ
তাং :-- ২৮/০৯/২০২১.
জনাব সেন্টু রঞ্জন চক্রবর্তী;
সম্প্রতি আপনার একটি কবিতার ওপরে আলোচনা করে আমি
বেশ কয়েকটি গ্রুপে পোস্ট করেছি।
আপনার কাব্য ভাষা,, লেখনী শৈলী ও বিষয় বস্তু উচ্চ মার্গের হওয়াতে উক্ত কাব্য আলোচনা টি বিদগ্ধ পাঠক মহলে নাড়া দিয়েছে।
আমি আপনাকে আপনার কবিতার সেই আলোচনা অংশ টুকু পড়ে দেখার অনুরোধ জানাই।
আপনার কবিতার এই আলোচনা পাঠে একটি গ্রুপের সম্মানিত কবিগণ ভূয়সি প্রশংসা করে অনেক মন্তব্য করেছেন।
এবং আপনাকে তাদের পাশে চাইছেন ।
আমাকে দ্বায়িত্ব দিয়েছেন,, আপনাকে যেন তাদের গ্রুপে ইনভাইট জানাই! তারা আপনাকে যোগ্য সম্মান দিতে কার্পণ্য করবেন না- বলেছেন।
আপনি দয়া করে উক্ত সাহিত্য গ্রুপে এড হতে বিনিতভাবে
অনুরোধ করছি।
আমার ফ্রেন্ড লিস্টে যুক্ত থাকলে এখনি আপনাকে ইনভাইট দিচ্ছি,, নাহলে আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন প্লীজ।
নীচে আপনার কবিতা নিয়ে তাদের দু-একটি মন্তব্য দিচ্ছি,, দেখে নেবেন।
গ্রুপটির নাম--
"' মুক্ত চিন্তা বিকাশে সাহিত্য।"'
অত্যন্ত ভালো,, মার্জিত সাহিত্য গ্রুপ।।
আন্তরিক,প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি কবি।।