বিশ্বপুঁজির কারা
বিশ্বপুঁজির কারা
সেন্টু রঞ্জন চক্রবর্তী
(আগরতলা ২৩/১০/২০২১)
ওরে মূর্খ
ইতর চামার
কি ধর্মরে তোর?
মানুষ কাঁদিয়ে
কারে খুঁজিস তুই
ভন্ড বদমাস চোর ?
রক্ত ঝরালি
প্রাণ কেড়ে নিলি
বুকে নিলি তুলে
বাইবেল, গীতা,ত্রিপিটক ও কোরান,
এসব তো মানুষের লেখা
কি আছে তাতে ?
খুঁজে দেখনা বিজ্ঞান |
মানুষই যদি হবিরে তবে
মনুষত্ব তোর কই,
স্বর্গের সিঁড়ি বেয়ে যেতে
বানালি লাশের মই |
বাকির বাণিজ্য
বোকারাই করে
অধিক লাভের আশার লোভে,
মৃত্যুর পরে
হুর পরী পাবি
সেটি কি মূর্খতা নয় তবে ?
যেদিন তুই
পৃথিবীতে এলি
কি ছিলো তোর পরিচয় ?
হিন্দু মুসলিম
বৌদ্ধ না খ্রিস্টান
জানা দরকার আছে নিশ্চয় |
মানুষের মাঝে
বিভেদ করেছে
পুঁজিবাদী চতুর যারা,
মূর্খরা শুধুই
অবনত মাথায়
বরণ করেছে
বিশ্বপুঁজির কারা |