নিরু
নিরু
সেন্টু রঞ্জন চক্রবর্তী
(আগরতলা ১৯/১০/২০২১)
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে )
নিরু তুমি বাজাও বাঁশি
রোমতো পুড়ে ছাই,
তোমার বাঁশি পুড়বে কবে
সে দিন গুনে যাই |
আগুন দেখে হাসছো তুমি
পাচ্ছো মনে সুখ,
জেনে রেখে দরজায় তোমার
মারছে টোকা দুখ |
কষ্টের রাতি প্রভাত হবেই
সূর্য্য দেবে উঁকি,
তোমার কষ্ট দেখবে সবাই
থাকবেনা কেউ বাকি |
সেদিন তোমার কি যে হবে
এই ভাবনায় আছি,
কাঁদাও যতো কাঁদবে অধিক
খনা গেছেন রচি |