মুজুর হুজুর এক রবে

মুজুর হুজুর এক রবে
সেন্টু রঞ্জন চক্রবর্তী
(আগরতলা ২৫/১০/২০২১)

কৃষক কাঁদিয়া কহে
বিনীত চিত্তে,
আমি কি শুধুই
ফসল ফলাবো
অংশ কি নাই
কোনো বিত্তে ?

জমির মালিক
ইসৎ হাসিলেন
বলিলেন
কিযে বলিস তুই,
আমার জমি
আমারই ফসল
আমরই হবে ভুঁই ?

কৃষক আবারো
বিনীত হইয়া
কহিলেন
তাই যদি হয়,
কালকে থেকে
মাঠে যাবোনাকো
কপালে যাহাই রয়  |

মালিক একটু
থামিলেন বটে
ভাবিলেন
বেটা কিযে আজ বলে,
মালিকের কথা
উপেক্ষার ফল
বুঝাবো তাহলে !

কৃষক বলিলো
তবে যাই হুজুর
মুজুর ভাবিলেন ভুলে,
আমিও একটু
দেখিবার বাকি
কি করে আপনার চলে  |

আমার পাওনা
আমি যদি পাই
আমারই হিসাব মতো,
তাহলেই চলিবে
না হয় বন্ধ
আজ থেকে অবিরত  |

ভীষণ বিপদ
আসন্ন বুঝিয়া
হুজুর বলিলেন
তোমার কথাই ঠিক,
আজ হতে তুমি
ন্যাহ্য পাবে
হবেনাতো এদিক ওদিক  |

খানিকটা ভাবিয়া
কৃষক কহিলেন
অন্যথা যদিগো হবে,
আপনার বৃত্ত
আপনিই সামলাবেন
অমনি পরিয়া রবে  |

সেই খবর
বাতাসে ভাসিয়া
লাগিলো সবার কানে,
মুজুর হুজুর
এক রবে তবে
আজ হতে
তফাৎ রবেনা কোনোখানে  |